শনিবার, ৩১ জুলাই, ২০২১

"Wear mask-stay safe"

 "Wear mask-stay safe"

⚠ #করোনাভাইরাস সংক্রমণে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক সংক্রমণ ও মৃত্যু ঘটছে।

আমাদের আশেপাশে কেউ না কেউ আক্রান্ত হচ্ছে।


এ দুঃসময়ে মানুষ কে সচেতন করতে অনলাইনে এবং অফলাইনে

সচেতনতামূলক বার্তা প্রচার করে যাচ্ছে তারুণ্যের প্রভাতের তরুণ স্বেচ্ছাসেবকরা। 

সেই ধারাবাহিকতায় অনলাইন ভিত্তিক সচেতনতামূলক প্রচারণা wear mask-stay safe নামের একটি ইভেন্ট সম্ন্ন করা হয়।


We have to take responsibility in this difficult time.  Let's stay at home, wear masks and abide by all restrictions to ensure each other's safety

এ দুঃসময়ে দায়িত্ব নিতে হবে আমাদেরকেই।

 আসুন আমরা বাসায় থাকি, মাস্ক পরি ও সকল বিধিনিষেধ মেনে চলে একে অপরের সুরক্ষা নিশ্চিত করি। 

wear mask-stay safe please 🙏

 #maskuptarunnerprovat

#MaskUpBangladesh 

#StayHomeStaySafe 

••Official Facebook group:

https://www.facebook.com/groups/tarunnerprovat2021/?ref=share


••Instagram account: https://www.instagram.com/p/CQs3FuasJU1/?utm_medium=copy_link

বুধবার, ৭ জুলাই, ২০২১

তারুণ্যের প্রভাত | Tarunner Provat


তারুণ্যের প্রভাত 















    আসসালামুয়ালাইকুম।

তারুণ্যের প্রতিটি প্রভাত হোক মুক্তির,মানবতার,
     মাদক মুক্ত সমাজ গড়ার,
অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর, 
  সচেতন নাগরিক  তৈরি হওয়ার 




এই প্রত্যাশা   নিয়েই শুরু  আমাদের  পথ যাত্রা । 
এই যাত্রায় আপনাকে  আমাদের সহযোদ্ধা কিংবা সহযাত্রী  হয়ে কাজ করার জন্য  আমন্ত্রণ ।  

তারুণ্যের প্রভাত  একটি সামাজিক   স্চ্ছোসেবী সংগঠন , যা  সম্পূর্ণ অরাজনৈতিক  প্ল্যাটফর্মে থেকে কাজ করে । 

তারুণ্যের প্রভাত  মূলত একজন তরুণ কে তার দেশের নাগরিকের দায়িত্ব পালন করতে শেখায় । 

একজন তরুণকে মাদক মুক্ত,কিশোর গ্যাং মুক্ত রেখে সচেতন নাগরিকের দায়িত্ব পালনে উদ্বুদ্ধ  করে । 

একজন তরুণ কে ভালো কাজের মধ্যে ব্যস্ত রেখে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। 


সংগঠন টি কিছু কিছু প্রজেক্ট কার্যক্রম করে ।
প্রজেক্ট গুলোঃ
   
০১|মানবতার দেয়ালঃ সংগঠন টির প্রথম কার্যক্রম মানবতার দেয়াল ।  

"অপ্রয়োজনীয় জিনিস রেখে প্রয়োজনীয় জিনিস নিয়ে যান "  আমাদের অপ্রয়োজনীয় জিনিস কোন  মানুষের প্রয়োজন হতে পারে । 
অপচয়রোধের  চিন্তাধারা থেকেই তৈরি করা হয়েছে মানবতার দেয়াল  


০২| বৃক্ষ রোপণঃ সবুজ বাংলাদেশ তৈরির লক্ষ্যে তারুণ্যের প্রভাত সংগঠন টি প্রায় একশত বৃক্ষ রোপণ করেছে । 

০৩|কম্বল বিতরণঃ  তীব্র শীতের সংগঠনটি  মোট ১৪ টি কম্বল পথশিশু এবং গরীব অসহায় মানুষদের কাছে উপহার দিয়েছেন । 




০৪|বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদাতা সংগ্রহ :  রক্তদাতা তৈরির লক্ষ্যে তারুণ্যের প্রভাত  সংগঠন টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদাতা সংগ্রহ করে থাকে । 


তাছাড়া সংগঠনের রক্ত যোদ্ধারা নিজেদের লাল ভালোবাসা রক্ত দানের  মাধ্যমেই অনেক মুমূর্ষু  রোগী   কে সহযোগিতা করেন । 
  এই সংগঠনের প্রাপ্ত বয়স্ক প্রায় প্রতিটি সদস্য ই এক এক জন রক্ত যোদ্ধা।  


০৫| দেয়াল লিখনঃ  সচেতন নাগরিক গড়ে তোলার লক্ষ্যে তারুণ্যের প্রভাত সংগঠন "দেয়াল লিখন " একটি মেগা ইভেন্ট পরিকল্পনা করেছে । 
যার মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ স্থানের দেয়ালে  সচেতনামূলক লেখা ,বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের উক্তি প্রদর্শন করা হবে । 

০৬| স্কুল  ব্যাগ  উপহারঃ  শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে গরিব শিক্ষার্থীদের স্কুল মুখি করার  লক্ষ্যে তাদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হবে । 
এটিও একটি মেগা ইভেন্ট পরিকল্পনায় রাখা হয়েছে।  

০৭| ফ্রি চিকিৎসাঃ গরীব অসহায় মানুষের জন্য  "ফ্রি চিকিৎসা" নামে একটি মেগা  ইভেন্ট পরিকল্পনা রয়েছে ।


০৮| বুক স্টল : তরুণসমাজকে বইমুখী করার লক্ষ্যে সংগঠনের সদস্যগণ , বিনা পারিশ্রমিকে বই মেলায় অংশগ্রহণ করে থাকে ।

০৯| পরিচ্ছন্নতা কার্যক্রমঃ তারুণ্যের প্রভাতের প্রতিটি সদস্য পরিচ্ছন্নতায় বিশ্বাসী  । নিজের দেশ, নিজের শহর এবং নিজের মনকে পরিচ্ছন্ন গড়ে তুলতে তারা সর্বদা সচেষ্ট।  

১০| পথশিশুদের শিক্ষাঃ পথশিশুদের স্কুলে ভর্তি করে তাদের শিক্ষার দায়িত্ব নেওয়ার মত ভবিষ্যত পরিকল্পনা সংগঠনটির রয়েছে । 

১১| ভিক্ষুকদের কাজ দেওয়াঃ যে সকল ভিক্ষুক পথ শিশুদের কাজ নেই তবে কাজ করতে সক্ষম তাদের কে কাজে উৎসাহী করে কাজের মধ্যে  নিয়োজিত করার একটি পরিকল্পনা সংগঠন টির রয়েছে।  


বিঃদ্রঃ উক্ত সকল পরিকল্পনা কার্যক্রম সংগঠনটির তরুণ সদস্যবৃন্দের নিজেদের অর্থায়নে সাধ্য মত বাস্তবায়নের চেষ্টা করবে । 

সংগঠনের সদস্যদের মতামত বিবেচনায় পরিকল্পনা ইভেন্ট এ কিছুটা পরিবর্তন হতেও পারে । 




একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকেই স্চ্ছোসেবীর ভুমিকা পালন করা উচিত  আর সেই স্চ্ছোসেবী দের প্ল্যাটফর্ম তারুণ্যের প্রভাতে আপনাকে স্বাগতম  ।

ইফতার বিতরণে কার্যক্রমে মোট সংগ্রহকৃত অনুদান

 আলহামদুলিল্লাহ তারুণ্যের প্রভাতের ইফতার বিতরণ প্রজেক্ট -২০২৩ সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।  প্রথমেই আমরা দুঃখপ্রকাশ করছি টেকনিক্যাল সমস্যার ক...